সাহায্যের জন্য আবেদন: ক্যান্সার রোগে আক্রান্ত আছিয়া বাঁচতে চায়

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০:২০:৪৭,অপরাহ্ন ০৪ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৪০২ বার পঠিতক্যান্সার রোগে আক্রান্ত দরিদ্র আছিয়া খাতুন (৪২) সমাজের দানশীল বৃত্তবান ব্যক্তিদের সাহায্য-সহযোগিতায় সুস্থ হয়ে পরিবারের সাথে বাঁচতে চায়। তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের সিকন্দরপুর দৌলতপুর গ্রামের দরিদ্র মাওলানা মোঃ আব্দুছ ছালামের স্ত্রী। আছিয়া দীর্ঘ দিন ধরে আলসার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শয্যাসায়ি। বর্তমানে আছিয়ার আলসার থেকে ক্যান্সারে পরিণত হয়েছে। তিনি সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন। চিকিৎসার মাধ্যমে আছিয়াকে পুরোপুরি সুস্থ করতে প্রায় চার লক্ষ টাকা প্রয়োজন। এত টাকা জোগাড় করা তার পরিবারের পক্ষে সম্ভব নয়। তার স্বামী বয়োবৃদ্ধ জনিত রোগে অসুস্থ। আব্দুছ ছালামই পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন।
বর্তমানে আছিয়ার অবস্থা খুবই খারাপ। ঔষধ ক্রয় করার টাকাও তার পরিবারের নেই। প্রতি মাসে ঔষধ ক্রয়ে ১০/১৫ টাকা প্রয়োজন। এই টাকা জোগার করতে পারছেনা তার স্বামী। প্রতিদিন মানুষের দ্বারে দ্বারে সাহায্যে জন্য ঘুরছে স্বামী। আছিয়াকে বাঁচাতে দেশ-বিদেশে অবস্থানরত সমাজের বিত্তবানদের সাহায্য সহযোগিতা কামনা করেছেন তার স্বামী আব্দুছ ছালাম।
আছিয়া খাতুনের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তিগণ আর্থিক সাহায্য পাঠাতে পারবেন বিকাশ ঃ ০১৭৮০-১৯৫৬৮১ নাম্বারে অথবা আছিয়া খাতুন সঞ্চয়ী হিসাব নাম্বার ২১৩৯০১০০০৫৯৯১, রূপালী ব্যাংক লিমিটেড, রাখালগঞ্জ শাখা, দক্ষিণ সুরমা, সিলেট পাঠাতে বিনীত অনুরোধ জানিয়েছেন তার স্বামী- মাওলানা আঃ ছালাম। বিজ্ঞপ্তি









