জৈন্তাপুরে ভারতীয় পাতার বিড়িসহ ২ চোরাকারবারি গ্রেপ্তার

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:১৩:৩৯,অপরাহ্ন ০৫ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৪০১ বার পঠিতসিলেটের জৈন্তাপুর থানা এলাকা থেকে অবৈধ ভারতীয় পাতার বিড়িসহ ২ জন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব)।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে এ অভিযান চালায়।
অভিযানে জৈন্তাপুর থানাধীন জুহাইরটুল সাকিনস্থ আতাউর রহমানের বসত ঘরের সামনে হতে ৯,৭৫,০০০ পিস অবৈধ ভারতীয় পাতার বিড়ি ও ১টি পিকআপসহ ২ জন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, হবি রহমান এর ছেলে আতাউর রহমান (৬০), তজমুল আলীর ছেলে মনির উদ্দিন (২৫)।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামীদেরকে সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।









