ইউটিউব ও ফেইসবুকে মিথ্যা তথ্য দিয়ে উস্কানি প্রদানের অভিযোগে আটক ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১০:৩০:১১,অপরাহ্ন ০৫ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৩১৮ বার পঠিতসিলেটে ইউটিউব ও ফেইসবুকে মিথ্যা তথ্য দিয়ে ধর্মীয় মূলবোধ ও অনুভূতিতে আঘাত, উস্কানি প্রদানের অভিযোগে তানিম আহমদ (১৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তানিম মোগলাবাজার থানার কুচাই গ্রামের দিলু মিয়া ছেলে।
বুধবার (৪ ডিসেম্বর) রাতে দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন কুচাই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে বলে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় পুলিশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা দিক নির্দেশনায় এসআই(নি:) খোকন দাস, এসআই(নি:) দেবাশীষ দাস, এসআই(নি:) অনুপ কুমার চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ এসএমপি’র মোগলাবাজার থানাধীন কুচাই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় পুলিশ।









