কোম্পানীগঞ্জে পাইপগানসহ ডাকাত গ্রেপ্তার

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০:৩০:০৩,অপরাহ্ন ০৭ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৩৭৪ বার পঠিতসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় দেশীয় তৈরি পাইপগান ও ১টি কার্তুজসহি এক ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ ডিসেম্বর) মধ্যরাতে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি পাইপগান ও ১টি কার্তুজসহ সেলিম (৩০) নামের ডাকাতকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার বর্ণি গ্রামের কালা মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সেলিম দীর্ঘদিন থেকে বর্ণিসহ আশপাশ এলাকায় ডাকাতি করে আসছেন। তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সজল কুমার কানু বিষয়টি নিশ্চিত করেন।









