বিশ্বনাথে মিয়ার বাজারে গাফলা খেলার দায়ে ৩ জনকে আটক
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:০১:৫৩,অপরাহ্ন ০৮ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ২০৬৯ বার পঠিত
বিশ্বনাথ প্রতিনিধিঃবিশ্বনাথে গাফলা খেলার দায়ের ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।
গত শনিবার রাতে উপজেলার মিয়ারবাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-উপজেলা বাইশ ঘর গ্রামের মৃত আরশ আলীর ছেলে ময়ুর মিয়া, মৃত মান উল্লার ছেলে সাইদুর রহমান একই গ্রামের লীলা মিয়ার ছেলে টুনু মিয়া।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার নবাগত এসআই গোপেশ দাসের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালায়। অভিযোগে আটক ময়ুরের দোকানঘর থেকে টাকা দিয়ে গাফলা খেলার দায়ে ৩জনকে আটক করে। এসময় আটককৃতদের কাছ থেকে পুলিশ নগদ ২ হাজার ৫৬ টাকা ও একটি গাফলা খেলার সেট উদ্ধার করে।
তাদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে জুয়া খেলার আইনি মামলা দায়ের হয়েছে।
গাফলা খেলার দায়ে তিনজনকে আটকের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয। আজ রবিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।









