সিলেটে অভিনব প্রতারণা করে ব্যাবসায়ীর ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:২০:২১,অপরাহ্ন ০৮ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৫৯৩ বার পঠিত
প্রতারক
সিলেটে অভিনব প্রতারণার মাধ্যমে
এক ফার্নিচার ব্যাবসায়ীর ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।
প্রতিকার চেয়ে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ী
সিলেট কোতােয়ালী মডেল থানায় জিডি করেছেন।
ব্যাবসায়ীর করা জিডি থেকে জানাগেছে,
নগরীর তালতলা সেলিম আহমদ নামের এই দীর্ঘদিন যাবৎ কাঠের ফার্নিচার এর ব্যবসা করে আসছেন।
গত ৭ ডিসেম্বর অনুমান দুপুর ১১.৩০ ঘটিকার সময় অজ্ঞাতনামা কে
এক ব্যাক্তির ফোন থেকে তার (সেলিম) ব্যবহৃত মােবাইলে এই ০১৭৮৮৬০৮৯৫৩
থেকে ফোন করে তাকে বলেন শেখঘাটের জুনায়েদ পরিচয় দিয়ে বলে আপনি আমাকে দেখলে চিনবেন।
আমার কিছু কাঠের দরকার আমি আপনাকে একটা ফোন নাম্বার দেই যাহার (নং- ০১৭৭৭৬০৭৭৩৬-) এতে যােগাযােগ করলে কিছু সেগুন গাছের কাঠ ক্রয় করতে পারবেন এবং আমি পরে তা
আপনার কাছ থেকে আমার এক আত্বীয়ের জন্য ক্রয় করে নিব। তখন তিনি তার কথামত উক্ত ২০১৭৭৭৬০৭৭৩৬ নাম্বারে যােগাযােগ করলে অজ্ঞাতনামা ব্যক্তি বলেন কাঠ ক্রয় করতে হলে
আমাকে ৫০ হাজার টাকা জরুরী ভিত্তিতে অগ্রীম বিকাশ করেন, আমি তাহার কথা স্বরল মনে বিশ্বাস করে অজ্ঞাতনামা ব্যাক্তির দেওয়া পার্সোনাল বিকাশ (নং-০১৭৫১২৮৮২৬৫-তে ১০,০০০/- টাকা, ০১৭৯৩৯৯৭৩৬৬-তে ২০,০০০/-
০১৭৪৬৫১৮১০৩-তে ২০,০০০/-টাকা সর্বমােট ৫০,০০০/-) টাকা বিকাশে প্রদান করি। পরবর্তীতে ওই নাম্বার গুলোতে যােগাযােগের জন্য ফোন করিলে উল্লেখিত সব গুলি নাম্বার বন্ধ পাওয়া যায়।









