সার্বিক কর্মকান্ডে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় শ্রেষ্ঠ হলেন দক্ষিণ সুরমা থানার এসআই স্নেহাশীষ

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০:৩৪:১৪,অপরাহ্ন ১১ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৪০২ বার পঠিতচলতি বছরের নভেম্বর মাসে সর্বাধিক সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা তামিল করায় ও সার্বিক কর্মকান্ডে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় দক্ষিণ সুরমা থানার উপ-পরিদর্শক (এসআই) স্নেহাশীষ পৈত্য শ্রেষ্ঠ অফিসারের খেতাবে ভূষিত হন।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে নগরের উপশহরে এসএমপির সদর দপ্তরে মাসিক অপরাধ সভায় এসআই স্নেহাশীষ পৈত্য’র হাতে সম্মাননা সনদ তুলে দেন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম।
সভায় এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম ও অপরারেশন) মোঃ শফিকুল ইসলাম,উপ-পুলিশ কমিশনার (পিওএম) মোঃ কামরুল আমীন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ তোফায়েল আহমদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ সোহেল রেজা পিপিএম, অতিঃ উপ-পুলিশ কমিশনার (মিডিয়া ও কমিউনিটি সার্ভিস) মাঃ জেদান আল মুসা, র্যাব ৯ এর অতিঃ পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামানসহ সকল অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও থানার অফিসার ইনচার্জগণ সহ হাইওয়ে পুলিশের প্রতিনিধি, ট্যুারিস্ট পুলিশের প্রতিনিধি, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের প্রতিনিধি ও সিআইডি সিলেট এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।









