যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বালাগঞ্জে মহান বিজয় দিবস পালন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:০৪:৫৭,অপরাহ্ন ১৬ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৩৯৮ বার পঠিত
আবুল কাশেম অফিক বালাগঞ্জ:
যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বালাগঞ্জে মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী, আলোচনা সভা, বিজয় র্যালী
বিভিন্ন খেলাধুলা, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের প্রথম প্রহরে বালাগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। বালাগঞ্জ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, বালাগঞ্জ থানা, উপজেলা প্রেসক্লাব ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।
উপজেলা পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোস্তাকুর রহমান মফুর, প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিব, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে ডেপুটি কমান্ডার ভৈরব চন্দ্র নাথ সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা, বালাগঞ্জ উপজেলা আ. লীগের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুনেদ মিয়া, বালাগঞ্জ থানা পুলিশের পক্ষে অফিসার ইনচার্জ গাজী মো. আতাউর রহমান এবং স্থানীয় সংসদ সদস্যের পক্ষে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. নাছির উদ্দিন।
বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন ক্লাবের সভাপতি রজত দাস ভুলন সহ সাংবাদিকবৃন্দ।
সকাল ৯ টায় মহান বিজয় দিবস উপলক্ষে বালাগঞ্জ ডি এন উচ্চ বিদ্যালয় মাঠে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসুচীর উদ্ধোধন করা হয়। অনুষ্ঠানের শুভ সূচনা করে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাকুর রহমান মফুর।
এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিব।
সাংবাদিক শাহাব উদ্দিন শাহীন, আমীর আলী ও নয়ন তালুকদারের যৌথ পরিচালনায় পুরো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোস্তাকুর রহমান মফুর, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব, সহকারি কমিশনার (ভুমি) সুমন চন্দ্র দাশ, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. আনহার মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সামসুদ্দিন সামস, মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, বালাগঞ্জ অফিসার ইনচার্জ গাজী মো. আতাউর রহমান, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মো. জুনেদ মিয়া, সেক্রেটারি কাওছার আহমদ কওছর, পুর্ব পৈলনপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতিন, পূর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, বালাগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মুনিম, সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর খালিছাদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মম চন্দ্র বনিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, শিক্ষক সাইফুল ইসলাম, নুরুল আমিন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত দাস ভুলন,সহ সভাপতি, কুশিয়ারার কূল পত্রিকার প্রকাশক হুসাইন আহমদ, সদস্য আবুল কাশেম অফিক, তারেক আহমদ, সাংবাদিক জাহেদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জুয়েল আহমদ, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সব শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন আলাদাভাবে বিজয় দিবস পালন করছে।
এদিকে বিকেলে উপজেলা পরিষদ হলরুমে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো নাজমুস সাকিবের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভুমি) সুমন চন্দ্র দাশের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিলেট-৩ আসনের সংসদ আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী।









