আলহেরা আইডিয়াল একাডেমি বালাগঞ্জ এর বিজয় দিবস পালন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:০৬:৪৭,অপরাহ্ন ১৭ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৪৬৩ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জ উপজেলার ব্যাতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান আলহেরা আইডিয়াল একাডেমিরবিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গত সোমবার (১৬ডিসেম্বর) মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র্যালি, সাধারণ ছাত্র-ছাত্রী ও গার্লস ইন স্কাউটের উদ্যোগে কুচকাওয়াজ, আলোচনা ও পুরস্কার বিতরণ।
সকাল ১১টায় একাডেমির ক্যাম্পাসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন একাডেমির প্রিন্সিপাল মাও. আশিকুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক সারোয়ার সাকিবের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাও. সৈয়দ আলী আসগর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন একাডেমির সিনিয়র শিক্ষক নিখিল রঞ্জন দাস, সাবেক পরিচালনা কমিটির সদস্য ও সাবেক শিক্ষক গিয়াস উদ্দিন নোমান, সহকারী শিক্ষক মুরসালিন আহমদ, মারুফ আহমদ, আলী আকবর, রোজি বেগম, রেজি আক্তার ও রোমানা দাস রিমা প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।









