বিয়ানীবাজারে সিএনজি অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৮:০৫:৫৩,অপরাহ্ন ১৯ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৩৯৫ বার পঠিতসিলেটের বিয়ানীবাজারে সিএনজি অটোরিকশার ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালকও গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পৌরশহরের থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সুরাইয়া বেগম (৫), সে নোয়াখালী জেলার সেনবাগ এলাকার শাহ আলমের মেয়ে। নিহত শিশুটি পরিবারের সাথে বিয়ানীবাজার পৌরশহরের পশ্চিম নয়াগ্রাম এলাকায় নানা বাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয়রা জানান, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে পৌরশহরের থানার সামনে সিএনজি অটোরিকশার ধাক্কায় সুরাইয়া বেগম নামের শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় শিশুটিকে বাঁচানোর চেষ্টাকালে সিএনজি অটোরিকশা চালকও গুরুতর আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অবনী শংকর কর।









