বিশ্বনাথে মনিং স্টার একাডেমীর প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগীতা সম্পন্ন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:১৬:১৯,অপরাহ্ন ২০ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৩৬১ বার পঠিত
বিশ্বনাথ থেকে আনহার বিন সাইদঃ
বিশ্বনাথে মনিং স্টার একাডেমীর প্রাক্তন ছাত্র পরিষদ আয়োজিত ছাত্র/ছাত্রীদের মেধা অন্বেষণ ও মেধা বিকাশের জন্য ক্লাস ওয়ান ও ক্লাস টুএর ছাত্রছাত্রীদের মধ্যে চিত্রাংকন এবং ক্লাস থ্রী/ ফোর ও ফাইবের ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
উপজেলার ২৪ টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের অংশগ্রহনে বৃহস্পিবার (১৯ ডিসেম্বর) মর্নিং স্টার একাডেমির বিশ্বনাথ (জগন্নাথপুর) রোডস্থ ক্যম্পাসে দিনব্যাপী মুক্তিযোদ্ধ বিষয়ক-কুইজ ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠান পরিদর্শন করেন মর্নিং স্টার ট্রাস্টের চেয়ারম্যান ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মুনতাসির আলী।
এসময় উপস্থিত ছিলেন একাডেমীর পরিচালক মো. গৌছ উদ্দিন, রামসুন্দর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আব্দুল বারী, মর্নিং স্টার একাডেমীর প্রিন্সিপাল সায়েফ আহমদ সায়েক, কালিজুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুদ্দীন আহমদ, চান্দশীর কাপন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নিশারানী তালুকদার, মটুককোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল তালুকদার, সেনারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা পাপিয়া আক্তার, মুফতিরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজাম্মেল হক, সাইফুল ইসলাম। শিক্ষক মাওলানা হাবিবুর রহমান, বুরহান উদ্দিন, আবদুর রাহমান, দেলওয়ার হুসাইন, তাহিমা আক্তার, কুলছুমা বেগম, মুক্তা দেবনাথ, লিমা বেগম, সুমি আক্তার।
প্রাক্তন ছাত্রদের মধ্যে ছাত্রপরিষদের আহ্বায়ক ও একাডেমীর শিক্ষক সাহান আহমদ এবং সদস্য রুম্মান হুসাইন, ইমরান আহমদ,মাছুম আহমদ, তমাল আকবর।









