দাউদপুর ইউনিয়নে সিএসআইডি’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:২৮:১১,অপরাহ্ন ২২ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৩৮৩ বার পঠিত
সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজএ্যাবিলিটি (সিএসআইডি) এর উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ইউকে এইড’র অর্থায়ণে পারসন্স উইথ ডিসএ্যবিলিটিস লোকাল ইনেশিয়েটিভস ফর এ্যডভান্সমেন্ট বাই নার্চারিং ট্রান্সফরমেশন (প্লায়ান্ট) প্রকল্পে আওয়তায় দক্ষিণ সুরমা উপজেলা দাউদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রতিবন্ধী ব্যক্তিদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। রোববার (২২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত শতাধিক প্রতিবন্ধী রোগীদের ফ্রি চিকিৎসা সেবা, থেরাপী ও ঔষধ প্রদান করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ.এম খলিল।
সিএসআইডি’র প্রজেক্ট ম্যানেজার খ.ম আবেদ উল্লাহ’র সভাপতিত্বে ও প্রজেক্ট অফিসার ডলি আক্তার এর সঞ্চালনায় ফ্রি মেডিকেল ক্যাম্পে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফটো সাংবদিক এম.এ খালিক, ইউপি মেম্বার মালেকা বেগম, মনারা বেগম, ইউপি সচিব নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা পংকী মিয়া, আব্দুস শহীদ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল ফিজিনিশিয়ান ডাঃ রাজ আহমেদ নেওয়াজ চৌধুরী, সিলেট ইউমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ আমান উল্লাহ, ডাঃ সৌরভ কান্তি দে। উপস্থিত ছিলেন সোহেল আহমদ, জাকির আহমদ, রাসেল আহমদ, সাবিনা ইয়াসমিন, মৌসুমী খাতুন, মিমা রাণী উরাং প্রমুখ।
বক্তারা বলেন, প্রতিবন্ধী মানুষরা সমাজের বোঝা নয়, তারা এ দেশের নাগরিক। তাদেরকে অবহেলা অযতœ না করে সঠিক যতœ ও সেবার মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করতে হবে। তবেই তারা সুস্থ সবল মানুষের মত মানব সম্পদে পরিণত হবে। বক্তারা বলেন, প্রতিবন্ধী মানুষদের চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি সর্বক্ষেত্রে তাদের জন্য সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। বক্তারা দাউদপুর ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প করায় সিএসআইডি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি









