সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় গরু-মহিষ আটক

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৮:৩৮:২৬,অপরাহ্ন ২৪ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৩৬৪ বার পঠিতসিলেটের জৈন্তাপুর উপজেলার টিপরাখলা সীমান্তে ভারতীয় ১৫টি গরু ও ৩টি মহিষ আটক করেছে ৪৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে বিজিবি’র জৈন্তাপুর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে বাংলাদেশ ভূখণ্ডে অভিযান চালিয়ে ১৫টি ভারতীয় গরু ও ৩টি ভারতীয় মহিষের চালান আটক করা হয়। তবে, অভিযানে কোনো চোরাকারবারি আটক হননি।
জৈন্তাপুর বিজিবি’র ক্যাম্প কমান্ডার মুস্তাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান চালিয়ে ১৫টি গরু ও ৩টি মহিষ আটক করা হয়েছে। এগুলো বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে। গরু চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। গরু আটকের বিষয় কাস্টমকে জানানো হয়েছে। কাস্টম কর্মকর্তাদের উপস্থিতিতে এগুলো নিলামে বিক্রি করা হবে।









