সিলেটে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ র্যাবের হাতে আটক ৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ২:৫৮:৩৪,অপরাহ্ন ২৫ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৪৪০ বার পঠিতসিলেটের বিভিন্ন এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব)। সোমবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় সুরমা মার্কেটের সামনে থেকে ইয়াবা ও মোবাইলসহ দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ও তিনটি মোবাইল উদ্ধার করে র্যাব।
আটককৃত সাদ্দাম হোসেন (২৫) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গঙ্গাসাগর গ্রামের মানিক মিয়ার ছেলে ও জীবন মিয়া (২৬) হবিগঞ্জের বাহুবলের পৈল গড়ের পাড় গ্রামের প্রয়াত সাজিদ মিয়ার ছেলে।
ওই দিন বিকেল ৪টা ৪০ মিনিটে নগরীর কাষ্টঘর থেকে ইয়াবা, মোটরসাইকেল ও মোবাইলসহ একজনকে আটক করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ৫৯০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও ৩টি মোবাইল উদ্ধার করা হয়। আটককৃত আমিন আহমদ (৩০) সিলেটের শাহপরানের সৈয়দপুর গ্রামের প্রয়াত শহীদ আহমদের ছেলে।
এদিকে রাত ৮টা ৩৫ মিনিটে নগরীর রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফারুক মিয়া (৪৫) হবিগঞ্জের চুনারুঘাটের নয়ানী গ্রামের রুপন আলির ছেলে।
র্যাব জানায়, উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামিদের এসএমপির কোতয়ালি থানায় ও হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।









