মি’মা প্রবাসী ইন্টারন্যাশনাল গ্রুপের সংবর্ধনা অনুষ্ঠিত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:৩২:১০,অপরাহ্ন ২৫ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৪০১ বার পঠিতমির্জানগর ও মানিকপুর ( মিমা) প্রবাসী ইন্টারন্যাশনাল গ্রুপের সদস্যবৃন্দের দেশে আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়। মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় দক্ষিন সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের মির্জানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্টিত হয়।
মিমা কার্যকারী পরিষদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত গ্রামের উন্নয়নে অবদান রাখার জন্য প্রবাসীদের সম্মানে সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মিমা কার্যকারী পরিষদের উপদেষ্টা আব্দুল বাছিত বাবুল। পবিত্র কুরআন তেলাওয়াত করেন ক্বারী সাহেদ আহমদ।
সভা পরিচালনা করেন মাওলানা খছরুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য রাখেন আব্দুস শহীদ সহির।
প্রধান অতিথি ছিলেন মিমা প্রবাসী ইন্টারন্যাশনাল গ্রুপের উপদেষ্টা ইউ,কে প্রবাসী আলহাজ্ব আখলাকুর রহমান লুকু মিয়া ও বিশেষ অতিথি ছিলেন আমেরিকা প্রবাসী সফিউর রহমান বাবলু মিয়া, এবং মিমা প্রবাসী ইন্টারন্যাশনাল গ্রুপের সহ সেক্রেটারী দুবাই প্রবাসী দেলওয়ার হোসেন জয়।
বক্তব্য রাখেন আব্দুল মুনিম, ইসমাইল আলী ও বাদশা মিয়া প্রমুখ।









