জকিগঞ্জ থেকে ইয়াবাসহ মা-মেয়ে আটক

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৬:৪২:৩৯,অপরাহ্ন ২৮ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৩৯২ বার পঠিতসিলেটের জকিগঞ্জ উপজেলা থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মা-মেয়েকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব)। আটককৃতরা হলেন- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মোল্লাপাড়া গ্রামের মানিক মিয়ার স্ত্রী শাহানা বেগম (৩৪) ও তার মেয়ে রোজিনা আক্তার মুক্তা (১৫)।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে জকিগঞ্জের বড়পাথর গ্রামের মাদ্রাসা বাজার থেকে ৭৮৫ পিস ইয়াবাসহ তাদের আটক করে।
আটক মা-মেয়ে পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান।
উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে ।









