টাওয়ার হ্যামলেটের সাবেক স্পিকারের সিলেট মডেল মাদ্রাসা পরিদর্শন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৫৮:০১,অপরাহ্ন ২৯ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৫২৯ বার পঠিতলন্ডন টাওয়ার হ্যামলেটের সাবেক স্পীকার ও বর্তমান কাউন্সিলর আলহাজ্ব আয়াস মিয়া আজ রবিবার বিকেলে সিলেট মডেল মাদরাসা পরিদর্শনে আসেন। মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা জাকারিয়া আল হাসানের নেতৃত্বে শিক্ষকদের একটি দল তাকে স্বাগত জানান। আয়াস মিয়া প্রায় ঘন্টা খানেক মাদরাসার প্রিন্সিপাল ও শিক্ষকদের সাথে মাদরাসার শিক্ষা কারিকুলাম, পরিচালনা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি জেনারেল ও ইসলামিক শিক্ষার অপূর্ব সমন্বয়ে প্রতিষ্ঠিত যুগোপযোগী এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং সার্বিক সহযোগীতার অঙ্গীকার ব্যক্ত করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাজিফুল হক, ইয়াহইয়া আল মামুন, আজাদ রহমান, জুনাইদ আহমদ প্রমখ।









