নগরীতে চলন্ত অবস্থায় আগুন লেগে পুড়ে গেছে মোটর সাইকেল

টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ৯:০৩:০৫,অপরাহ্ন ০৪ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৪০৫ বার পঠিতসিলেট নগরীতে চলন্ত অবস্থায় একটি মোটর সাইকেলে আগুন লেগে পুড়ে গেছে। শুক্রবার (০৩ জানুয়ারি) রাতে নগরীর তালতলার বাংলাদেশ ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই আরোহী অক্ষত আছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর ছেলেকে নিয়ে মোটর সাইকেলে করে বাসায় যাচ্ছিলেন নগরীর লামাবাজার এলাকার ব্যবসায়ী বদর উদ্দিন (৬৫)। তালতলা আসার পর হঠাৎ করে চলন্ত মোটর সাইকেলটিতে আগুন লেগে যায়।
আগুন লাগার পর তড়িঘড়ি করে ছেলেসহ মোটর সাইকেল থেকে নেমে যান বদর উদ্দিন। পরে স্থানীয়রা এসে মোটর সাইকেলের আগুন নিয়ন্ত্রনে আনেন।
বদর উদ্দিন বলেন, আচমকা মোটর সাইকেলের ট্যাংকিতে আগুন লেগে মোটর সাইকেলটি পুড়ে গেছে।









