ওসমানীনগর উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হলেন সাংবাদিক আবুল কালাম আজাদ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:২৯:৫১,অপরাহ্ন ০৭ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৩৮৮ বার পঠিত
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলার জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের সাংবাদিক আবুল কালাম আজাদ। তিনি উপজেলার আলহাজ মিনা বেগম নুরানীয়া মহিলা দাখিল মাদরাসার শিক্ষক।
গতকাল মঙ্গলবার এ উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হল রুমে স্কুল-মাদরাসার মাসিক সমন্বয় সভা শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে শ্রেষ্ঠত্বের ক্রেষ্ট প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওসমানীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন, শাহজালাল ফাযিল কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আমিরুল ইসলাম, প্রধান শিক্ষক মাওলানা আব্দুল কাইয়ুম, হেলেন বেহগম চৌধুরী, রণধীর মোহন দেব, ছানা উল্লাহ, নজরুল ইসলাম, নুরুল ইসলাম, শামছুল হক, মাওলানা আছকর আলী, মাওলানা আব্দুল হাই্, বিজয় প্রসাদ দেব প্রমূখ।









