ওসমানীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান বিশ হাজার টাকা জরিমানা
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:৩৬:১২,অপরাহ্ন ০৭ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৩৯১ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:সিলেটের ওসমানীনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার(৭ জানুয়ারী দুপুরে উপজেলা মৎস্য দপ্তর ও ওসমানীনগর থানার সহযোগিতায় উপজেলার গোয়ালাবাজারের হরিলাল ধর ও মিজু আহমদের মৎস্য খাবারের দোকানে এক অভিযান চালানো হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ খাবার পাওয়ায় উভয় দোকান থেকে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে মোট বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে ও দশ বস্তা মৎস্য খাবার জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাহমিনা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন ওসমানী উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) নির্মল চন্দ্র বণিক ও ওসমানীনগর থানা পুলিশের কয়েকজন সদস্য।









