ওসমানী বিমানবন্দরে বিপুল পরিমান বিদেশি সিগারেট জব্দ

টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ৯:৪২:০৯,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৪১৮ বার পঠিতসিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ৬ লাখ টাকার ১৫০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বিজি ৬০৫ নম্বর ফ্লাইট থেকে এগুলো আটক করে বিমান বন্দর কাস্টমস।
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট এর কমিশনার ডা. গোলাম মো. মুনীর জানিয়েছেন, লাউঞ্জের ভিতরে বেল্টের পাশে লাগেজ দুইটিতে আমদানি-নিষিদ্ধ ৩০ হাজার শলাকা সিগারেট ছিল। গোপন সংবাদ থাকায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের সদস্যরা লাউঞ্জের ভিতরে ব্যাগেজ বেল্টের ওপর সতর্ক দৃষ্টি রাখেন। কাস্টমস টিমের সতর্ক অবস্থান টের পেয়ে সিগারেটের মালিক তার মালামাল ব্যাগেজ বেল্টের পাশে ফেলে রেখে চলে যায়।
তিনি আরও জানান, লাগেজ দুইটিতে স্ক্যানিংকালে সিগারেট বলে সন্দেহ হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে লাগেজগুলো খোলা হলে ১৫০ কার্টন Benson & Hedges সিগারেট পাওয়া যায় যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা এবং শুল্ক আইন মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।









