শীতার্তদের মাঝে মহানগর বিএনপির কম্বল বিতরণ

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৮:৩৭:৫৪,অপরাহ্ন ১৩ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৩৮৯ বার পঠিতসিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাগার থেকে নেতাকর্মীদেরকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। নেত্রীর নির্দেশে বিএনপি শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। মানবতার আহ্বানে সাড়া দিয়ে বিত্তবানদেরকেও শীতার্ত মানুষের পাশে দাড়াতে হবে।
রোববার (১২ জানুয়ারি) সিলেট মহানগর বিএনপির উদ্যোগে ২৪নং ওয়ার্ডের কুশিঘাট এলাকায় এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
২৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ বাবুলের সভাপতিত্বে ও বিএনপি নেতা কয়েস আহমদ সাগর ও ময়নুল হক স্বাধীনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহ-সভাপতি সাবেক কাউন্সিলার হুমায়ুন কবির শাহীন, সহসভাপতি কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, যুব বিষয়ক সম্পাদক মির্জা বেলায়েত হোসেন লিটন।
এছাড়াও অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম, আরিফ হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য কয়েস আহমদ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ইসহাক আহমদ ও আলী আহমদ আলম, ছাত্রদল নেতা আব্দুস সাজ্জাদ আরিফ, জাকুয়ান হোসেন, আব্দুল হাফিজ দেলোয়ার ও আলাল আহমদ প্রমুখ।









