নগরীর মদিনা মার্কেট থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ৯:৪১:২৮,অপরাহ্ন ১৩ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৩০২ বার পঠিতসিলেট নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে একাধিক মামলাসহ ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি মো. শিপলুকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-৯। সে দক্ষিণ সুরমা এলাকার সিলাম রস্তমপুর গ্রামের মো. আলী আকবর এর ছেলে।
রোববার (১২ জানুয়ারি) রাত সাড়ে নয়টায় এএসপি এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে বলে সোমবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, এসএমপির এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট এলাকা হতে কোতোয়ালী থানার মামলা নং-৯৮, তারিখঃ ২৪ মে ২০০৯ ইং, ধারাঃ আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (সংশোধনী ২০০৮) এর ৪ ধারা, জিআর -৫৬০/০৯ এর ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত ১ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করে র্যাব-৯।
গ্রেপ্তারকৃত আসামিকে এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।









