কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় একি পরিবারের দুই ঝাল নিহত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৪৫:৪৭,অপরাহ্ন ১৩ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৪৫২ বার পঠিত
টাইমস সিলেট ডেস্ক:
কুলাউড়ায় রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সাথে প্রাইভেট কারের ধাক্কা লেগে একই পরিবারের ২ নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।
১৩ জানুয়ারী সোমবার আনুমানিক সাড়ে ৮ টায় মৌলভীবাজারের কুলাউড়া-জুড়ী সড়কের আছুরিঘাট নামক স্থানে ঘন কোয়াশার মধ্যে রাস্তার পাশে রাখা বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ২ নারী সহ ৪ জন আহত হন। আহতদের কুলাউড়া ফায়ার সার্ভিস ও এলাকাবাসী উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।
তারা হলেন, উপজেলার হাজীপুর ইউনিয়নের বাসিন্দা সাবেক ইউপি সদস্য নুর আহমদ চৌধুরী বুলবুলের স্ত্রী সোফানা আক্তার (৪৫) ও তার ছোট ভাই বালাগঞ্জ ডিএন সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক গুলজার আহমদ চৌধুরীর স্ত্রী শিউলি আক্তার (৫৫)।









