প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ১১নং ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:০৪:২৫,অপরাহ্ন ১৬ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৩৪৮ বার পঠিতপ্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ডে শীতার্ত দুস্থ অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে ওয়ার্ড কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফসার আজিজ।
সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১১নং ওয়ার্ড কাউন্সিলরের সচিব রাজু দেব, ইমরান, রাজা, ইমন, রনি, জুয়েল, রনি, ইমরান, শাহজাহান, শিমুল, রিমন প্রমুখ।
অনুষ্ঠানে চার শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দরিদ্র অসহায় মানুষের জীবন মান উন্নয়ন ও সহযোগিতার মাধ্যমে সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন। সরকারের সুযোগ সুবিধাগুলো পেয়ে দেশের মানুষ ভোগ করে উপকৃত হচ্ছেন। শিক্ষা, চিকিৎসা উন্নয়ন সহ সর্বক্ষেত্রে সহযোগিতা পেয়ে সন্তুষ্ট হয়ে জনগণ বার বার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছেন। বক্তারা প্রধানমন্ত্রীর আদর্শ লালন করে নেতাকর্মী ও সমাজের বিত্তবানদের দেশ জাতি ও সমাজের কল্যাণে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি









