টিলাঘরে প্রাইভেট কার উল্টে এমসি কলেজের দুই শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ৯:১৭:৩৫,অপরাহ্ন ১৮ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৩৩৭ বার পঠিতসিলেট নগরীর টিলাঘরে প্রাইভেট কার উল্টে এমসি কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ১১টার দিকে টিলাগড়ে এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীরা হলেন নগরীর চামেলীবাগ এলাকার ইরেশ দাসের ছেলে নয়ন দাস (২৭) ও একই এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম রুবেল। তারা দু’জনই এমসি কলেজের মাস্টার্সের শেষ বর্ষের শিক্ষার্থী।
জানা যায়, শুক্রবার রাত ১১ টার দিকে টিলাগড় পয়েন্টে বেপরোয়া ভাবে একটি প্রাইভেট কার আসে। টিলাগড় পয়েন্টের স্পিডবেকার ক্রসিংয়ের সময় প্রাইভেট কারটি উল্টে যায়। এতে প্রাইভেট কারের ভেতরের থাকা চার জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা নয়নকে মৃত ঘোষণা করেন। এবং আরিফুল ইসলাম রুবেল শনিবার (১৮ জানুয়ারি) দুপুর দেড় টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুর্ঘটনায় আহত কারের চালক মাহের, মেহরাব বর্তমানে মেডিকেলে চিকিৎসাধীন আছেন।
এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী। দুর্ঘটনার পরই পুলিশ প্রাইভেট কারটি জব্দ করে।









