টিলাগড় থেকে ৫৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:০২:৩৬,অপরাহ্ন ২০ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৩৫৬ বার পঠিতসিলেটে ৫৭৫ পিস ইয়াবাসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
শনিবার (১৮ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানি (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাদের টিলাগড় থেকে গ্রেপ্তার করে রোববার (১৯ জানুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানাধীন টিলাগড় এলাকায় অভিযান চালায় র্যাব। অভিযানে টিলাগড় পয়েন্টস্থ মান্নান ভিউ সুপার মার্কেটের মুল ফটকের সামনে থেকে ৫৭৫ পিস ইয়াবাসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব-৯।
গ্রেপ্তারকৃত হল, জকিগঞ্জের রসুলপুর গ্রামের নুর উদ্দিন এর ছেলে মো. কাওসার আহমেদ কানন (২৬), বর্তমানে সে শাপলাবাগ রোড নং-২ থানা- শাহপরান (রহ.) এসএমপি সিলেট এর বাসিন্দা, হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ছাতিয়াইন এলাকার জামাল হোসেন এর ছেলে জিয়াউল ইসলাম রনি (২৪), বর্তমানে সে কল্যাণপুর ৪ নং রোড থানা- শাহপরান(রহ.) এসএমপি সিলেট।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে এসএমপির শাহপরান (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।









