টিলাগড়ে প্রাইভেটকার উল্টে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক অবরোধ ও বিক্ষোভ

টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ৯:১১:০৬,অপরাহ্ন ২০ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৩৩২ বার পঠিতসিলেট নগরীর টিলাগড়ে প্রাইভেটকার উল্টে এমসি কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
সোমবার (২০ জানুয়ারি) এমসি কলেজের প্রধান ফটকের সামনে কলেজের শিক্ষার্থীরা প্রায় ২০ মিনিট রাস্তা অবরোধ করে রাখেন।
এ সময় তারা স্লোগানে স্লোগানে বিক্ষোভ প্রদর্শন করেন এবং সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
অবরোধকালে সিলেট-তামাবিল সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, শুক্রবার রাতে বেপরোয়া গতিতে চালিয়ে আসা প্রাইভেটকার উল্টে টিলাগড়ে নয়ন দাস নামে এমসি কলেজের এক শিক্ষার্থী নিহত হন। এ সময় আহত হন আরো কয়েকজন। পরে আরিফ নামে আরেকজন আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে কলেজের দুই ছাত্রের মৃত্যুর প্রতিবাদে ১৮ জানুয়ারি শনিবার দুপুরে এমসি কলেজের পেছনের ফটক সংলগ্ন সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।









