নগরী থেকে ৩ জুয়াড়ি আটক

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০:০৮:১০,অপরাহ্ন ২৫ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৪৪১ বার পঠিত
নগরীর কালীঘাট এলাকায় জুয়া খেলা অবস্থায় তিন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) মো. আকবর হোসাইন ভূঁইয়া অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটককৃতরা হল. সিলেটের এয়ারপোর্ট থানার আম্বরখানা বড়বাজারের মৃত সুজিত মিয়ার ছেলে শেখ নয়ন (৩০), দক্ষিণ সুরমার পিরোজপুরের বাবুল মিয়ার ছেলে ফজলু মিয়া (৩৫) ও আম্বরখানা এলাকার আতাউর করিমের ছেলে মামুনুর রশিদ (২৮)।
জুয়ার বোর্ড থেকে জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।








