রেস্টুরেন্টে নোংরা খাবার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:৩৫:০০,অপরাহ্ন ৩০ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৩২০ বার পঠিতসিলেটের হেতিমগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে এ অভিযান পরিচালনা করেন গোলাপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শবনম শারমীন।
তিনি বলেন, হেতিমগঞ্জ বাজারস্থ পান্না রেষ্টুরেন্টে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় নিম্ন মানের ৩০ কেজি জিলাপী ও প্রায় ২০ কেজি নিমকি জব্ধ করে নষ্ট করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন গোলাপগঞ্জের সেনেটারী ইন্সপেক্টর মোহাম্মদ মিজানুর রহমান ও গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ।









