বালাগঞ্জে যত্রতত্র গজিয়ে উঠছে ফার্মেসী, সাধারণ জনগণ হচ্ছেন প্রতারিত

বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৯:৫৬:২৩,অপরাহ্ন ৩০ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৩৪২ বার পঠিতবালাগঞ্জ উপজেলায় যত্রতত্র গড়ে উঠেছে ঔষধের দোকান (ফার্মেসী)। কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে গড়ে উঠা এসব ফার্মেসীতে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে সাধারণ জনগণ। শুধুই বালাগঞ্জ উপজেলা সদরের আশপাশে ১২টিসহ আধা কিলোমিটারের মধ্যে রয়েছে ৩৫টি ফার্মেসী। সারা উপজেলার ৭০টি গ্রামীণ হাটবাজারের প্রায় শতাধিক ফার্মেসী থাকলেও বেশীরভাগেরই নেই বৈধ লাইসেন্স। ড্রাগ লাইসেন্স ও ফার্মাসিস্টবিহীন চলেছে ওষুধের ব্যবসা। ফার্মাসিস্ট, ড্রাগ লাইসেন্স না থাকলেও দেদারসে চলছে রমরমা ব্যবসা। অনেক ফার্মেসীতে রোগীরা রীতিমত প্রতারিত হচ্ছেন। আবার কোন কোন ফার্মেসীতে অবৈধভাবে প্রেসক্রাইব করে ওষুধ বিক্রি করা হয়। বেশ কিছু ফার্মেসিতে চিকিৎসকের ব্যবস্থাপত্র পড়ার মত লোক নেই। সাধারণ,দারিদ্র লোকেরা ফার্মেসীর পরিচালক, ওষুধ বিক্রেতাদের ডাক্তার মনে করেন। গ্রামের সহজ সরল লোকেরা রোগী নিয়ে প্রথমেই শরনাপন্ন হন ফার্মেসীতে। আর এখানে এসে প্রতারিত হন নানাভাবে। উপজেলা সদরেও প্রশাসনের নাকের ডগায় অবৈধ ফার্মেসী ব্যবসা চলছে। জনস্বার্থে এ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খতিয়ে দেখার প্রত্যাশা ব্যাক্ত করেছেন এলাকার সচেতন মহল।









