বিশ্বনাথে ওরসের নামে অশ্লিলতা বন্ধের দাবীতে মিছিল সমাবেশ

বিশ্বনাথ থেকে আনহার বিন সাইদ
প্রকাশিত হয়েছে : ১১:০৯:৫১,অপরাহ্ন ০১ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৩৬১ বার পঠিতসিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের কালীগঞ্জ বাজারে ওরসের নামে অশ্লিলতা বন্ধের দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় মুসলিম জনতা। শনিবার (১ফেব্রুয়ারী) সন্ধ্যায় স্থানীয় কালিগঞ্জ বাজারে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সুত্রে গেছে, দোপাখোলা গ্রামের মৃত চমক আলীর ছেলে আফিজ আলীর তত্বাবধানে তার নিজ বাড়িতে (রোববার) ০২ ফেব্রুয়ারী ওরসের নামে অশ্লিল নৃত্যের আয়োজন করা হয়েছে। এসকল ওরসের নামে সেখানে অশ্লিল কার্যকলাপ হওয়াতে ক্ষিপ্ত হন স্থানীয় এলাকার মুসলিম জনতা।
এরই প্রতিবাদে সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, ওরসের নাম করে সেখানে অশ্লিল কার্যকলাপের আয়োজন করা হয়েছে, যা এলাকার যুব সমাজের চরিত্রকে নষ্ট করবে।
এছাড়াও ওরসের স্থানের আশেপাশে রয়েছে একাধিক ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, এরকম বেহায়াপনার কারনে এসব শিক্ষা প্রতিষ্ঠানে নানা রকমের প্রভাব পড়বে। সমাবেশে বক্তারা আরো বলেন, এলাকার মুসলিম জনতার গণ-স্বাক্ষর নিয়ে প্রশাসনের হাতে স্বারক লিপি পেশ করবেন বলে বক্তারা বক্তব্যে বলেন। যদি প্রশাসনের সহযোগিতা না পান, তাহলে স্থানীয় মুসলিম জনতা ঐক্যবদ্ধ হয়ে ওরসের নামে অশ্লীল কার্যকলাপ বন্ধের জন্য যা করণীয় তা করতে প্রস্তুত থাকার অঙ্গিকার করেছেন।
সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, দেওকলস ইউনিয়ন চেয়ারম্যান তাহিদ মিয়া , কালীগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আব্দুর রজ্জাক , আওয়ামীলীগ নেতা মুমিন, কালীগঞ্জ জামে মসজিদের ঈমাম মাওলানা ওবায়েদুল হক, খেলাফ মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাও, হাবিবুর রহমান , খেলাফ মজলিস দেওকলস ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক, কাজী মাও, তোফায়েল আহমদ,
আতাপুর মিফতাহুল উলুম মাদ্রাসার শিক্ষক, ছাত্র, আল ইরশাদ লতিফিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সকল সদস্য এবং শিক্ষক , কালীগঞ্জ হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) মাদ্রাসার শিক্ষক , সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।









