সাংবাদিক আবদুল কাদের তাপাদারের মায়ের মৃত্যুতে সিলেট প্রেসক্লাবের শোক

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৮:২১:১৪,অপরাহ্ন ০২ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৬৮১ বার পঠিতসিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক জালালাবাদের নির্বাহী সম্পাদক আবদুল কাদের তাপাদারের মাতা আলিফ জান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ। প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, সাংবাদিক আবদুল কাদেরের মাতা আলিফ জান চৌধুরী রোববার বেলা ২ টায় নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধ্যক্যজনিত নানারোগে ভোগছিলেন। তিনি ৪ ছেলে ও ১ মেয়েসহ অনেক স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।









