নর্থ ইস্ট হাসপাতালের ছাদ ধসে আহত ১৩

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:৫১:৪৪,অপরাহ্ন ০৫ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৩৮১ বার পঠিতসিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের নির্মানাধীন বিল্ডিংয়ের ছাদ ধসে ১৩ শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সিলেট ফায়ার স্টেশনের স্টেশন অফিসার যিশু তালুকদারের নেতৃত্বে ২ টি গাড়ি শ্রমিকদের উদ্ধার করে।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ফজল বলেন, ছাদ ধসে শ্রমিক আহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। শ্রমিকরা ছাদ ঢালাইয়ের কাজ শেষ করার সাথে এ ঘটনা ঘটে।









