বালাগঞ্জে বুয়েটের ছাত্রী দীপিকাকে সংবর্ধনা
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:৪১:৩৫,অপরাহ্ন ০৫ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৪১৬ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জ তয়রুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্রী দীপিকা রানী নাথ এর কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রয়ারি) বিদ্যালয় হল রুমে এ সংবর্ধনা প্রদান করা হয়।
বিদ্যালয়েরর পরিচালনা কমিটির সভাপতি মো. মাখন মিয়ার সভাপতিত্বে ও বিদ্যালযের শিক্ষক আশরাফুল ইসলাম তালুকদার ও আলী আমজদ ভুইয়ার যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা প্রকৌশলী এস আর এমজি কিবরিয়া, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. আব্দুল বাতেন, উপজেলা একডেমীর সুপারভাইজার আফরোজা আতিক, সংবর্ধিত ছাত্রী দীপিকা রানী নাথ, বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, সিনিয়র শিক্ষক তুলসী দাস, নুরুল আমিন, সিলেট জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক প্রতাপ চক্রবর্ত্তী, কুশিয়ারার কূল পত্রিকার প্রকাশক হুসাইন আহমদ, সাংবাদিক রজত চন্দ্র দাস ভুলন, শামীম আহমদ, আব্দুস শহীদ, মো. কাজল মিয়া, এ এস রায়হান, শিক্ষক আব্দুল মান্নান, ভৈরব দেবনাথ, সুর্পনা রানী দেবনাথ, রহিমা বেগম, ধরনী দেবনাথ, সদস্য একে আজাদ পনির, কানু দেবনাথ, আব্দুল আহাদ, ব্যবসায়ি সবুজ দেবনাথ।
শুরুতে কোরআন তেলাওয়াত করে বিদ্যালয়ের ছাত্রী শান্তা আক্তার প্রীতি ও গীতাপাঠ করে শিউলি দাস এবং অতিথিসহ সংবর্ধিত শিক্ষার্থীকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানায়।
পরে সংবর্ধিত মেধাবী শিক্ষার্থী দীপিকা রানী নাথ কে ক্রেষ্ট প্রদান করা হয়।
দিপীকা রানী নাথ ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ, চয়েট, বুয়েট, খুয়েট, শাবিতে অংশ গ্রহন করে কৃতিত্বের সাথে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহন করে। সে বুয়েটে ভর্তি হয়









