জেলরোড থেকে ইয়াবাসহ যুবক আটক

টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ১০:৪০:০১,অপরাহ্ন ০৫ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৩৭৩ বার পঠিতনগরীর জেলরোড থেকে ২২ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আটককৃত যুবক ধর্মপাশা উপজেলার মাটিকাটা গ্রামের (বর্তমানে- বাসা নং- ২৮, কেয়াপাড়া) হোসেন আহম্মদের ছেলে সায়েক (২০)।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফরিদ উদ্দিন খানের নেতৃত্বে অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে সে নিজেকে মাদক ব্যবসায়ী বলে স্বীকার করে। এসময় সে কাষ্টঘর এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে সিলেট শহরের বিভিন্ন এলাকার মাদক সেবীদের নিকট বিক্রি করে থাকে বলে জানায়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।









