দক্ষিণ সুরমায় দূর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ২:২১:৪৬,অপরাহ্ন ০৬ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৪৭৮ বার পঠিতসিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। নিহত শাফিয়া খাতুন (৪৫) দক্ষিণ সুরমার দক্ষিণ বলদি গ্রামের মাখন হোসেন খানের স্ত্রী।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার এ দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায়। এ ঘটনায় নিহত শাফিয়ার দেবর নুর হোসেন খান (৩৫) ও অটোরিকশার চালক শাহিন আহমদ গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের সময়ে এই দুর্ঘটনা ঘটে। এ সময় সিএনজিতে থাকা শাফিয়া খাতুনের মৃত্যু ঘটে। পরে খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানা অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ফজল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।









