জকিগঞ্জে তরমুজ আলী তাপাদার কুটন মিয়া ওয়েলফেয়ার স্মৃতি ট্রাস্টের বৃত্তি বিতরণ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:১৩:৩১,অপরাহ্ন ০৬ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৪৮১ বার পঠিত
জকিগঞ্জ প্রতিনিধি:
জকিগঞ্জে তরমুজ আলী তাপাদার কুটন মিয়া ওয়েলফেয়ার স্মৃতি ট্রাস্টের ২১তম বৃত্তি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুর ১২টায় হাফিজ মজুমদার বিদ্যানিকেতন প্রাঙ্গনে, ট্রাস্টের প্রবক্তা, লন্ডন প্রবাসী মো. নোমান উদ্দিন তাপাদার এর সভাপতিত্বে ও ট্রাস্টের সচিব প্রধান শিক্ষক মো. আব্দুস শহিদ তাপাদার এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সীমান্তিকের পৃষ্টপোষক, রুপালি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আহমদ আল কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যার লোকমান উদ্দিন চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ, পৌরসভার মেয়র, মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেণিং কলেজের প্রিন্সিপাল আব্দুর রউফ তাপাদার, সীমান্তিক পরিচালনা পর্ষদের সভাপতি শফিকুল হক তাপাদার, আওয়ামী লীগ নেতা আব্দুল হাই, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ, চেয়ারম্যান রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক জামাল উদ্দিন লস্কর প্রমূখ। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ৩৭৫জন ছাত্র-ছাত্রীর হাতে নগদ টাকা, সনদপত্র, স্কুল ব্যাগ শিক্ষার্থীদের হাতে তুলে দেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।









