বিশ্বকাপ জয়ে মধ্যে রাতে উল্লাসিত বালাগঞ্জ, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:৫৯:২০,অপরাহ্ন ১০ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৯২৫ বার পঠিত
আবুল কাশেম অফিক বালাগঞ্জ: বাংলাদেশী যুবাদের বিশ্বকাপ জয়ে উল্লাসিত বালাগঞ্জ। জয়ের পর পরই দলের অন্যতম সদস্য পেস বোলার ও অলরাউন্ডার তানজিম হাসান সাকিবের গ্রামের বাড়ি বালাগঞ্জে গত মধ্যে রাতেই আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
শাকিবের চাচাতো ভাই বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুনিমের নেতৃত্বে স্থানীয় এলাকাবাসী আনন্দ উল্লাসে মেতে উঠেন। এসময় তারা সাকিবের গ্রামের বাড়ী তিলকচানপুরে তার বাব-মাকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করানো হয়।
আব্দুল মুনিম জানান, সাকিবের কারণে বালাগঞ্জসহ সারা দেশের মানুষ আজ বিজয় উল্লাসে ভাসছে। সে উল্লাসে কিছুটা শামিল হতে পেরে আমরা গর্বিত। তিনি বলেন আমরা সাকিব দেশে আসার সময় তার সম্মানে এলাকাবাসীর পক্ষ থেকে সম্বর্ধনা করবো এবং বালাগঞ্জ উপজেলা প্রশাসনের কাছে দাবী জানাচ্ছি সরকারি ভাবে যেন তাকে বরণ করে নেওয়া হয়।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে রচিত হয়েছে নতুন ইতিহাস। ভারত যুব দলকে ডি/এল মেথডে ৩ উইকেটে হারিয়ে যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যেকোনো পর্যায়ের ক্রীড়া আসরের বিশ্বমঞ্চে বাংলাদেশের কোনো দলের এটাই সেরা সাফল্য।









