সার্বিক কর্মকান্ডে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় শ্রেষ্ঠ হলেন এএসআই ইখতিয়ার

টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ৮:৩৭:৪০,অপরাহ্ন ১০ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৫৪৭ বার পঠিতচলতি বছরের জানুয়ারি মাসে সর্বাধিক সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা তামিল করায় ও সার্বিক কর্মকান্ডে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় জালালাবাদ থানার এএসআই মোঃ ইখতিয়ার উদ্দিন শ্রেষ্ঠ অফিসারের খেতাবে ভূষিত হন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নগরের উপশহরে এসএমপির সদর দপ্তরে মাসিক অপরাধ সভায় এএসআই মোঃ ইখতিয়ার উদ্দিন’র হাতে সম্মাননা সনদ তুলে দেন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম।
পুলিশ কমিশনার গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম ও অপারেশন) মো. শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) কামরুল আমীন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড প্রসিকিউশন) সঞ্জয় সরকার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া ও কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা, র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিওল আলম, পিবিআই, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোয়ার জাহান, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এর ইমিগ্রেশনের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেটের পরিদর্শক ফনীভূষণ রায়, ট্যুরিস্ট পুলিশ, সিলেটের পুলিশ পরিদর্শক মো. আব্দুর নূর, হাইওয়ে পুলিশের এসআই মো. কামরুল ইসলামসহ সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও সকল থানার অফিসার ইনচার্জ (ওসি)।









