নগরীতে ট্রাক চাপায় রিকশাচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ৯:৪৮:০৩,অপরাহ্ন ১২ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৩৯৫ বার পঠিতসিলেট নগরীতে ট্রাক চাপায় রফিকুল ইসলাম (২৯) নামের রিকশাচালকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায় নগরীর সুরমা মার্কেটস্থ এলাকার নাগরি পয়েন্টে এ ঘটনাটি ঘটে।
নিহত রফিকুল ইসলাম রংপুরের তারাগঞ্জ থানার মাঠিয়াল পাড়া গ্রামের লুতফুর রহমানের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম মিঞা জানান, সকাল সাড়ে সাতটার দিকে সুরমা মার্কেট এলাকায় বেপরোয়া গতির একটি ট্রাক রিকশাচালকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ট্রাক ও এর চালককে এখনো আটক করা সম্ভব হয়নি, তবে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ট্রাকটি সনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।









