আলোকিত ও প্রযুক্তি নির্ভর আগামী গড়বে ক্যামব্রীয়ান….নেসার আলী
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:৫৫:২৬,অপরাহ্ন ১৩ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৪৬৪ বার পঠিত
সিলেট বিশ্বনাথ প্রতিনিধিঃএকটি সম্ভাবনাময় ও স্বপ্নীল আগামী বিনির্মানে শিক্ষার্থীদের ভুমিকা অনন্য। আজকের শিশু আগামীদিনের দেশ ও জাতির কর্ণধার, তাই শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে। আমার বিশ্বাস বিশ্বনাথ ক্যামব্রীয়ান স্কুল এন্ড কলেজ যে পদ্ধতিতে এগুচ্ছে-তাতে করে প্রযুক্তি নির্ভর আগামী তথা আলোকিত বিশ্বনাথ গড়া শুধু সময়ের ব্যাপার মাত্র। বিসিএসসির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে-কিথলী টাউন ইউকের কাউন্সিলর, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এর সেক্রেটারি জনাব মোঃ নেসার আলী উপরোক্ত কতগুলো বলেন।
(১৩ই ফেব্রুয়ারি) বৃহস্পতিবার, সকাল ১১ঘটিকায় অনুষ্ঠিত-অনুষ্ঠানে বিশ্বনাথ ক্যামব্রীয়ান স্কুলের অধ্যক্ষ দুলাল আহমদের সভাপতিত্বে, সহকারী প্রধান শিক্ষক রফিক আহমদ এর সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট আল-আবরার প্রপার্টিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ফখরুল ইসলাম খান, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী জামাল উদ্দিন, সমাজসেবক মোস্তফা কামাল খোকন ও ক্যামব্রীয়ান স্কুল এন্ড কলেজের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান শাহিন আহমেদ রাজু
এসময় উপস্থিত ছিলেন, পরিচালক সুমন মোহাম্মদ, সিনিয়র শিক্ষক মো. তাজউদ্দীন, সহকারী শিক্ষক হুমায়ুন কবির, জুনায়েদ আহমেদ, চৌধুরী এস এম বাপ্পি, শাহীন আলম বিজয়, হাফিজ ছাদিকুর রহমান, সহকারী শিক্ষিকা সুমি বেগম, ফাতেমা আক্তার রুমানা, বিলকিস বেগম, তানজিনা বেগম, ফাইজা খানম রিপা, মনোয়ারা বেগম, শুভাকাঙ্ক্ষী আবদুল কাইয়ুম, হোসাইন আহমেদ, এমদাদুল হক মিলন, এহসানুল ইসলামসহ অর্ধশতাধিক অভিভাবকগন
অনুষ্ঠান শেষে অতিথিদের ফুল ও ক্রেস্ট উপহার দেন বিসিএসসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শাহিন আহমেদ রাজু, এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে উপহার প্রদান করেন অনুষ্ঠানে আগত অতিথিরা









