জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বিশ্বনাথে আনন্দ র্যালী বের করে উপজেলা ক্রিকেট এসোসিয়েশন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:১৯:২৭,অপরাহ্ন ১৩ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৩৬০ বার পঠিত
বিশ্বনাথ প্রতিনিধিঃঅনুর্ধ্ব ১৯ যুব বিশ্বকাপ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে (১৩ ফেব্রুয়ারী) সিলেটের বিশ্বনাথে আনন্দ র্যালী বের করে উপজেলা ক্রিকেট এসোসিয়েশন। উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাসিয়া সেতুর ওপর এসে আনন্দ র্যালী শেষ হয়।
আনন্দ র্যালীতে বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু,বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি রুহেল খান, সাধারণ সম্পাদক এ কে এম তুহেম, সাবেক সভাপতি শামছুল ইসলাম মোমিন, রাসেল আলী, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আহমদ, সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার সদস্য সচিব আব্দুল বাতিন, ক্রীড়ানুরাগী নোমান আহমদ, জুয়েল আহমদ, আনোয়ার আলী রাজ, জামাল আহমদ, ইমরান আহমদ সুমন, শিপলু হক, মুর্শেদ আহমদসহ বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী লোকজন উপস্থিত ছিলেন।









