গোয়াইনঘাট থেকে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ৯:৪৭:৩০,অপরাহ্ন ১৪ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৪৪৫ বার পঠিত
সিলেটের গোয়াইনঘাট থানা এলাকা থেকে ১৬ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাকে গোয়াইনঘাট থানা এলাকা থেকে গ্রেপ্তার করে।
অভিযানে নেতৃত্ব দেন এএসপি সত্যজিৎ কুমার ঘোষ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে সিলেটের গোয়াইনঘাট থানাধীন ফতেহপুর বাজার এলাকাস্থ আসামির নিজ বাড়ি থেকে ১৬ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি হল, সিলেটের গোয়াইনঘাট উপজেলার উত্তর কুটাপাড়া এলাকার মৃত সোনা মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।








