বিশ্বনাথে গাঁজাসহ আটক ১

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৮:৫৬:০১,অপরাহ্ন ১৬ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৩১২ বার পঠিতসিলেটের বিশ্বনাথ উপজেলায় গাঁজাসহ শামসুদ্দিন (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। সে উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল (সুতারপাড়া) গ্রামের মৃত ছিদ্দেক আলীর ছেলে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের এসআই সৈয়দ ইমরোজ তারেক বলেন, শামসুদ্দিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মামলা রয়েছে। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ কেজি ২’শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।
থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে জানিয়ে বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, রোববার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।









