ওসমানীর ৩৬তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:০৮:১৯,অপরাহ্ন ১৬ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৩২৮ বার পঠিতবঙ্গবীর জেনারেল এম.এ.জি. ওসমানীর ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ওসমানী জাদুঘর প্রাঙ্গনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাদুঘরের উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে ও যুব সংগঠক মোহাম্মদ এহছানুল হক তাহের এবং কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রুনা সুলতানার যৌথ পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ ফজলুল কবীর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’ ৭১ এর বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল হক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন সিলেটের চেয়ারম্যান আলহাজ্ব এম.এ. মালেক খান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ওসামানী জাদুঘরের সহকারী কীপার মো. জিয়ারত হোসেন খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. নূর হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাজী মো. সোয়েব আহমদ, বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মুর্তজা, বীর মুক্তিযোদ্ধা মন্টু দাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম, বীর মুক্তিযোদ্ধা মো. তোতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো. মনাফ খান, বীর মুক্তিযোদ্ধা মো. আউয়াল, বীর মুক্তিযোদ্ধা মো. হারুন অর রশীদ, বীর মুক্তিযোদ্ধা মো. গোলজার খান প্রমুখ। আলোচনা সভা দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সিলেট সিটি কর্পোরেশন জামে মসজিদের পেশ ঈমাম।









