সরকারি অগ্রগামী স্কুল এন্ড কলেজে বসন্ত বরণ

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:৪৩:০১,অপরাহ্ন ১৭ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৩৫৯ বার পঠিতসিলেট সরকারি অগ্রগামী স্কুল এন্ড কলেজে বসন্ত বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় নৃত্য, গানের মাধ্যমে বসন্ত উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের সহধর্মিনী তাসনিম আহমদ, স্কুলের প্রধান শিক্ষিকা বাবলী পুরকায়স্থ, দক্ষিণ সুরমা সরকারি স্কুলের প্রধান শিক্ষক নুসরাত হক, সহকারী শিক্ষক মমতাজ বেগম। আরো উপস্থিত ছিলেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষাথীবৃন্দ। বিজ্ঞপ্তি









