জকিগঞ্জের শেওলা রোডের গাড়িতে দূধর্ষ ডাকাতি সংঘটিত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ২:০৭:৩১,অপরাহ্ন ১৯ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৭০৯ বার পঠিত
জকিগঞ্জ প্রতিনিধি:
জকিগঞ্জ শেওলা রোডের জিরো পয়েন্টের কাছে চরিয়া নবাব গেইটের সামনে রাস্তায় গাছ ফেলে ডাকাতি করেছে একদল ডাকাত। তাদের হামলায় অন্তত ২০/২৫ জন যাত্রী আহত হয়েছেন। ডাকাতরা যাত্রীদের মারধর করে টাকা,মহিলাদের স্বর্নের হার, নাক ফুল ও কানের দুল মোঠোফোনসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
গত বোধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২ টা থেকে সাড়ে বারোটা মধ্যে পর্যন্ত জকিগঞ্জ শেওলা রোডে জিরো পয়েন্টের কাছে চরিয়া নবাব গেইটের সামনে এ ঘটনা ঘটে।
ডাকাতির শিকার হওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকায় গাছ ফেলে ১৮/২০ জনের ডাকাতদল যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে। এ সময় বাস, প্রাইভেটগাড়ি ও বেশকিছু সিএনজি অটোরিকশা চালক ও যাত্রীদের মারধর করে মুঠোফোন ও টাকা-পয়সা স্বর্ন লুট করে নেয় তারা।
ডাকাতির শিকার যানবাহনের মধ্যে থাকা যাত্রীরা অন্তত ২০/২৫ যাত্রী আহত হন। মারধর করে তাদের কাছ থেকে বেশ কয়েকটি মুঠোফোন ও নগদ লক্ষাধিক টাকা স্বর্ন ছিনিয়ে নেয়া হয়।
এ ব্যাপারে ডাকাতির শিকার হওয়া মামুনুর রশিদ খাঁন ও উনার সাথে থাকা লন্ডন প্রবাসী শেখ আবু ফয়ছল বলেন,প্রায় ১০০ গাড়ীকে আটকিয়ে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে ডাকাতরা।এ সময় মামুনুর রশিদ খাঁনকে ও মারধর করে মোঠোফোন টাকা এবং সাথে থাকা লন্ডন প্রবাসীরও মোঠোফোন ও লাখ টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। ডাকাতির খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ছুটে আসেন জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায়। তিনি জানান পুলিশের তৎপরতায় ডাকাতরা পালিয়েছে। এদেরকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।









