মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আল-ফাতাহ্ সমাজ কল্যান সংগঠন দশঘর ইউনিয়ন ক্বিরাত প্রতিযোগীতা অনুষ্টিত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:৪১:১১,অপরাহ্ন ২২ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৪৪১ বার পঠিত
বিশ্বনাথ প্রতিনিধি আনহার বিন সাইদ ঃ
বাংলাভাষা আমাদের ইতিহাস ঐতিহ্যের প্রতিক, রাষ্ট্রভাষা বাংলার দাবীতে সেদিন যদি আমাদের টগবগে জোয়ান তথা আপামর বাঙালী শক্ত হাতে হাল না ধরতো, তাহলে হয়তো মায়ের মুখের সুমধুর এই ভাষা কোন নীল নকশাকারীদের হাতে দাফন হয়ে যেতো। তাই এই মহান মাতৃভাষার গৌরবোজ্জ্বল স্মৃতি সারা বছর বাঁচিয়ে রাখতে হবে, এবং ভাষা শহীদদের জীবন ও কর্ম অনুপ্রেরণার হাতিয়ার হিসেবে কাজে লাগাতে হবে। বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের আল-ফাতাহ্ সমাজ কল্যান সংগঠন দশঘর ইউনিয়নের উদ্যোগে-আয়োজিত মাতৃভাষা দিবসের ক্বিরাত প্রতিযোগীতা গজল সন্ধ্যা আলোচনা সভা ও ভাষা শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
আজ ৮ই ফাল্গুন (২১শে ফেব্রুয়ারি) বিকেল ৩ঘটিকায় মহান মাতৃভাষা দিবস উপলক্ষ্যে-অনুষ্ঠিত সভায় পরিষদের সভাপতি মাও,আনহার বিন সাইদের সভাপতিত্বে, সম্পাদক আসাদ মিয়ার সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া জামেয়া ইসলামিয়া দারুলউলুম বরুনী মাদ্রাসার মুহতামিম মাওলানা নজির উদ্দীন
আ,ক,ম,এনামুল হক মামুন,মোঃনুমান আহমদ।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন
বিশিষ্ট, মুরব্বি মোঃমাসুক মিয়া,মোঃসাজ আহমদ লন্ডন প্রবাসী,
সংগঠক মোঃতাজুল ইসলাম, মোঃ জাকির হোসাইন,
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি নুর আলী,সংগঠনের সহ-সম্পাদক মোঃফারুক মিয়া, মাওলানা আযিম উদ্দীন ,অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃফখরুল ইসলাম,খোকন, সহ-সভাপতি মোঃআব্দুল হামিদ,
নির্বাহী সদস্য জুমান,সালমান,রাজু,মাও,লোকমান আলী,শেখ সেবুল, প্রমুখ।
ক্বিরাত প্রতিযোগীতায়
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন
মাও,জয়নাল আবেদীন, মাও,শুয়াইব আহমদ,হাঃমাও,শায়েদ আহমদ,
প্রথম স্থান অধিকার করেন
জামেয়া তাওয়াক্কুলিয়া চক কাশিম পুর
মাদ্রাসার ছাত্র
মোঃনাইম আহমদ
২য় স্থান অধিকার করেন
জামেয়া দারুল উলুম বরুনী
ছাত্র মোঃমারুফ আহমদ
৩য় দারুল উলুম চান্দ ভরাং
ছাত্র মোঃমোতাহির আহমদ।









