সরকার রাজস্ব হারাচ্ছে না তো!!!
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১:৩৮:৫৬,অপরাহ্ন ২২ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৫৩৫ বার পঠিত
সুনামগঞ্জের তাহিরপুরের মানিগাঁও গ্রামে সাংবাদিকদের কল্যাণে অল্প সময়ে বিখ্যাত হওয়া শিমুল বাগানের মালিক জয়নাল আবেদিনের পরিবার এই মৌসুমে ভালই ইনকাম করছেন।
গতকাল শুক্রবার যে হারে মানুষ গিজগিজ করছিল, মনে হয়েছে সেখানে বৈশাখি মেলা চলছে। মানুষ চারদিক থেকে পাগলের মত ছুটছিল বাগানে। আমার কাছে খারাপ লাগেনি। ভালই লেগেছে, ঘুরে বেড়ানোর জায়গার অভাব যখন তখন একটি স্থান তো পাওয়া গেলো!
সেই বাগানে প্রবেশ ফি জনপ্রতি ২০ টাকা! আর যানবাহনের প্রকারবেধে পার্কিং ফি সিঁড়ির মত! একটা ক্যান্টিন আছে, সেখানে ১০ টাকার একটি চিপসের দাম ৩৫ টাকা! একটি ২০ টাকার পানীয়ের দাম ৫০ টাকা! একটি ২ টাকা মূল্যের চকলেটের দাম ৫ টাকা! বাকিগুলো নাইবা বললাম!
খুব ভাল। প্রশ্ন হলো— এই যে ইচ্ছে মত প্রবেশ ফি, পার্কিং ফি, পণ্যমূল্য! তাতে আপনাদের রমরমা ব্যবসা! কিন্তু জনাব, এ থেকে কি সরকার কোনো রাজস্ব পাচ্ছে? এই ব্যবসার কি কোনো ট্রেড লাইসেন্স আছে?
নাকি ব্যক্তির ব্যবসা রমরমা হলেও সরকার হারাচ্ছে রাজস্ব!
সাংবাদিক, সালমান ফরিদ, ফেসবুক আইডি থেকে কপি।









